শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের স্টোরে গোলাগুলি, নিহত ১০

#
news image

যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় ওয়ালমার্টের স্টোরে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছে। বন্দুকধারী নিজেও মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরে অবস্থিত মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর দেশটির পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার আচমকাই ওয়ালমার্টের স্টোরে হামলা চালায় ওই ব্যক্তি। পরে হামলাকারীর মৃত্যু হয়। তবে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে নাকি পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে -তা স্পষ্ট নয়। কী কারণে হামলা, তাও খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা।

চেসাপিক সিটি এক টুইট বার্তায় ওয়ালমার্টের স্টোরে বন্দুক হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছে। তবে এই নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ১০ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। গুজব ছড়ানো থেকে জনসাধারণকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন স্থানীয় গভর্নর লুইস লুকাস।

ওয়ালমার্ট জানিয়েছে, তারা এই ঘটনায় স্তব্ধ এবং আইনপ্রণেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ভার্জিনিয়ার স্টেট সিনেটর লুইসি লুকাস জানান, এই হামলায় তার হৃদয় ভেঙে গেছে। উল্লেখ্য, গত রোববার (২০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হয়।

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২২,  11:51 PM