শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত

শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ

#
news image

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষে দক্ষিণ এশিয়ার এই দেশটির সঙ্গে সরাসরি নৌযোগাযোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি দু’দশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত সমাপ্তির জন্য আলোচনা পুনরায় শুরু করার ওপরেও জোর দেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রাক্কালে বুধবার সন্ধ্যায় সফররত শ্রীলঙ্কার পরারষ্ট্রমন্ত্রী আলী সাবরির সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে বিশদ আলোচনা করেন এবং দু’দেশের জনগণের কল্যাণ ও এই অঞ্চলের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। মোমেন বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে কৃষিপণ্য ও ওষুধ আমদানির মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের অনুরোধ জানান। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশও বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী।

দুই নেতা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দেশ দু’টির মধ্যে নিয়মিত ও ব্যাপক সংলাপের জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গঠনের গতি ত্বরান্বিত করতে সম্মত হন।
বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একে অপরের প্রার্থীতার জন্য পারস্পরিক সমর্থনের বিষয়টিও যথাযথ গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সমর্থনও চেয়েছেন। আইওআরএ’র ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার বিকেলে ঢাকায় এসেছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি। আজ এই বৈঠক শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২২,  10:03 PM