শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

ইতালিতে ভয়াবহ ভূমিধসের পর জরুরি অবস্থা ঘোষণা

#
news image

ইতালির দক্ষিণাঞ্চলীয় ইসচিয়া দ্বীপে ভয়াবহ ভূমিধসের পর রোববার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভূমিধসে অন্তত সাতজন প্রাণ হারিয়েছে। নিখোঁজ হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সংবাদ মাধ্যম ও জরুরি সেবা থেকে বলা হয়েছে, শনিবার সকালে ক্যাসামিসিসিওলা তার্ম শহরের ভেতরে দিয়ে কাদাপানি ও ধ্বংসাবশেষের ঢল নামে। স্রোতে বাড়িঘর এবং গাড়ি সমুদ্রে ভেসে গেছে। বেসামরিক সুরক্ষামন্ত্রী নেলো মুসুমেসি জানান, জরুরি অবস্থা ঘোষণার পর মন্ত্রীসভা বৈঠকে ২০ লাখ ডলার ত্রাণ তহবিলের প্রথম কিস্তির অনুমোদন দেয়া হয়।

এদিকে সংবাদ মাধ্যমে ভূমিধসে চার জনের প্রাণহানির কথা বলা হলেও স্থানীয় একজন কর্মকর্তা রোববার জানান, মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে। নিখোঁজদের সন্ধানে জোর উদ্ধার তৎপরতা চলছে। তবে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে এ  তৎপরতা ব্যাহত হচ্ছে। এনএসএ বার্তা সংস্থা জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্যাসামিসিসিওলা তার্মে অন্তত ৩০টি পরিবার আটকা পড়েছে। তারা পানি ও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কাদা ও ধ্বংসাবশেষে রাস্তা বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য, দ্বীপটিতে প্রায়ই ভূমিকম্প, ভূমিধসসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। এখানে ২০১৭ সালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। উনবিংশ শতাব্দীর শেষের দিকে শক্তিশালী ভূমিকম্পে দ্বীপটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল।

প্রভাতী খবর ডেস্ক

২৮ নভেম্বর, ২০২২,  9:59 PM