শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

আওয়ামী লীগ ললিপপ চুষবে না: কাদের

#
news image

জামালপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে অংশ নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বিএনপির সমাবেশে কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু, দলটির নেতাকর্মীরা যদি আগুন-লাঠি নিয়ে আসেন, আওয়ামী লীগ ললিপপ চুষবে না। সোমবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা স্কুল মাঠে আয়োজিত জামালপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সম্মেলন। বাঁধা দেওয়া হবে না। তবে আগুন-লাঠি নিয়ে এলে আওয়ামী লীগও বসে বসে ললিপপ চুষবে না। খেলা হবে। এ সময় বিএনপি যেন সুষ্ঠুভাবে তাদের সম্মেলন আয়োজন করতে পারে, সে কারণে ছাত্রলীগের সম্মেলন দুদিন এগিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

জামালপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাবু অসিম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন আডে, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা, বেগম হোসনে আরা ও জামালপুর পৌর মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

ত্রি-বার্ষিকী সম্মেলনে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফের নির্বাচিত হন অ্যাডভোকেট বাকী বিল্লাহ। সাধারণ সম্পাদক হিসেবে বাবু বিজন কুমার চন্দের নাম ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২,  12:07 AM