শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

মাঙ্কিপক্সের নাম পরিবর্তন

#
news image

মাঙ্কিপক্সের নাম পরিবর্তন করে এমপক্স রাখা হবে বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিদ্যমান নামটির কলঙ্ক দূর করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছে সংস্থাটি।

১৯৫৮ সালে ডেনমার্কে গবেষণার জন্য রাখা বানরের মধ্যে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়েছিল। এ কারণে ওই সময় রোগটির নাম মাঙ্কিপক্স রাখা হয়। অবশ্য এই রোগটি বানর ছাড়াও বেশ কয়েকটি প্রাণীর মধ্যে পাওয়া যায়। ১৯৭০ সালে কঙ্গোতে মানুষের মধ্যে এই রোগটি প্রথম আবিষ্কৃত হয়েছিল। আফ্রিকার দেশগুলোতেই এর প্রাদুর্ভাব ছিল। তবে গত মে মাসে সমকামি পুরুষদের মধ্যে রোগটি ছড়িয়ে পড়তে শুরু করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘চলতি বছরের শুরুতে যখন মাঙ্কিপক্সের বিস্তার হয়েছিল, তখন অনলাইনে ও অন্যান্য মাধ্যমে এবং কিছু সম্প্রদায়ের মধ্যে এটিকে বর্ণবাদী ও কলঙ্কজনক শব্দ হিসেবে ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছি। বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের সঙ্গে একের পর এক আলোচনার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সের প্রতিশব্দ হিসেবে একটি নতুন পছন্দের শব্দ ‘এমপক্স’ ব্যবহার শুরু করবে। মাঙ্কিপক্স পর্যায়ক্রমে বন্ধ করার সময় উভয় নামই এক বছরের জন্য ব্যবহার করা হবে।’

প্রভাতী খবর ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  12:03 AM