শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

দুর্ঘটনার কবলে ‘মিঠাই’খ্যাত অভিনেত্রী

#
news image

দুর্ঘটনার কবলে পড়েছেন ‘মিঠাই’খ্যাত টেলিভিশন অভিনেত্রী অনন্যা গুহ। গতকাল বৃহস্পতিবার সকালে বৌবাজার থেকে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় যাওয়ার সময় তাকে বহনকারী গাড়ির ওপর ভেঙে পড়ে একটি গাছ। কলকাতার এসপি মুখার্জি রোডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সঙ্গে ছিলেন তার বাবা। তবে দুজনেই সুস্থ আছেন। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অনন্যার গাড়িটি। অভিনেত্রী ও তার বাবার কোনো আঘাত লাগেনি। এ ঘটনার পর গাড়ির দরজা খুলে তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ। পরে গাছটি কেটে সরিয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, গত শনিবারের কালবৈশাখী ঝড়ে গাছের গোড়া আলগা হয়ে যাওয়াতেই গাছটি উল্টে পড়েছে। এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী অনন্যা। এতে তিনি বলেনÑ‘আমি এবং আমার বাবা একদম সুস্থ রয়েছি; কারো কোনো আঘাত লাগেনি। সকলকে ধন্যবাদ আমাদের কথা ভাবার জন্য। দয়া করে ভুয়া খবর ছড়াবেন না। আমি একদম ঠিক আছি, মিঠাই আর লক্ষ্মী কাকিমা সুপারস্টারের শুটিং করছি।’ বাংলা টেলিভিশন দুনিয়ার পরিচিত নাম অনন্যা। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের সুবাদে পরিচিতি লাভ করেন অনন্যা। ‘মুন্নি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। আপাতত জি বাংলার দুটি সিরিয়ালে দেখা যাচ্ছে তাকে। এ দুটো সিরিয়াল হলোÑলক্ষ্মী কাকিমা সুপারস্টার এবং মিঠাই।

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২২,  12:53 AM