শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

গ্রিসের ২ জাহাজ জব্দ করেছে ইরান

#
news image

পারস্য উপসাগরে গ্রিসের দুটি জাহাজ ইরান জব্দ করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস ও আল-জাজিরা। প্রতিবেদনে বল হয়, গ্রিস নিজেদের পানিসীমা থেকে ইরানি একটি তেল ট্যাংকার আটক করার কয়েকদিনের মাথায় পাল্টা এই পদক্ষেপ নিল ইরান। এছাড়া শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে, তেহরান এমন সতর্কতা জানানোর কিছুক্ষণ পর শুক্রবার ইরানি বাহিনীগুলো ওই দুটি জাহাজ জব্দ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এক বিবৃতিতে ইরানের রেভল্যুশনারি গার্ডস বাহিনী জানায়, আজ রেভল্যুশনারি গার্ড নৌবাহিনী পারস্য উপসাগরের জলসীমায় লঙ্ঘনের দায়ে দুটি গ্রিস ট্যাংকার জব্দ করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে দেয়া উদ্ধৃতিতে রেভল্যুশনারি গার্ডস ওই তথ্য জানালেও আর বিস্তারিত বা কী লঙ্ঘন করেছে সে বিষয়ে কিছু জানায়নি। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের উপকূল থেকে ২২ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাওয়ার সময় গ্রিসের পতাকাবাহী জাহাজ ডেল্টা পোসেইদনে ইরানের নৌবাহিনীর একটি হেলিকপ্টার এসে নামে আর ক্রুদের জিম্মি করে, তাদের মধ্যে দুইজন গ্রিসের নাগরিক। ইরানের কাছে গ্রিসের পতাকাবাহী আরেকটি নৌযানেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা, তবে জাহাজটির নাম জানায়নি। এদিকে উভয় ঘটনাতেই আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ গ্রিসের। দেশটি জানিয়েছে, নিজেদের মিত্রদের জানানোর পাশাপাশি এথেন্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের কাছেও অভিযোগ জানানো হয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  1:33 AM