শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

ফটোশুটে দিয়ে কাজে ফিরলেন অপু বিশ্বাস

#
news image

চিত্রনায়িকা অপু বিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। দর্শককে উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। গত ঈদুল ফিতরে বেশকিছু ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নিয়েছেন। ঈদের ছুটি কাটিয়ে আবারো ফ্যাশন ফটোশুটে অংশ নিলেন এই নায়িকা। গতকাল রোববার রাজধানীর বনানীতে ম্যাকয় ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস। গৌতম সাহার কোরিওগ্রাফিতে এর ফটোশুট করেন মেহরাব। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘ঈদের আগে বেশকিছু ফটোশুট করেছি। ঈদের ছুটি কাটিয়ে আবারো ফটোশুটে অংশ নিয়েছি। ম্যাকওয়ের ড্রেস আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে দুটো ড্রেস নিয়েছি। এ ছাড়া বেশ কিছু শুটের কথা চলছে। খুব শিগগির এগুলোর শুট করবো।’ কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘অপুর সঙ্গে বেশ অনেক কাজ করেছিলাম। এবার দীর্ঘ আট মাস পর অপুকে নিয়ে কাজ করছি। ম্যাকওয়ের ড্রেসগুলো সুন্দর। সবমিলিয়ে দারুণ শুট হয়েছে।’ ম্যাকয়’র কর্ণধার মেজবাউল আলম সাজু বলেন, ‘ম্যাকওয়ের সঙ্গে অপু বিশ্বাসকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। নান্দনিক ডিজাইন আর গুণগত মানের কথা বিবেচনা করেই আমাদের ড্রেস তৈরি করি।’ সম্প্রতি অপু বিশ্বাস ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘ঈষা খা’ সিনেমার শুটিং শেষ করেছেন। সর্বশেষ অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পায়। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এ ছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  10:03 PM