শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

তিন বেলা নুডলস খেতে দেয়ায় ডিভোর্স দিলেন স্বামী!

#
news image

ব্যস্তময় জীবনে এখন অনেক তরুণ দম্পতিই সংসার সামলানোর মতো দায়িত্ব নিতে হিমশিম খেয়ে যান। সংসারে যে বড় সমস্যাটি হয়, তা হলো রান্নাঘরের চাপ সামলানো। আর এ চাপ সামলাতে না পারায় বিয়ের মাত্র এক দিনের মাথায় বিচ্ছেদ হয়েছে ভারতের এক দম্পতির। প্রিন্সিপাল জেলা ও দায়রা আদালতের বিচারক এমএল রঘুনাথ এ বিষয়ে বলেন, বর্তমানে দম্পতিরা তুচ্ছ বিষয়ে বিবাহবিচ্ছেদের জন্য মামলা করেন। স্বামীর দাবি, তার স্ত্রী নুডলস বানানো ছাড়া আর কোনো খাবারই তৈরি করতে জানেন না। ইনস্ট্যান্ট নুডলস তিন বেলা খেয়ে থাকা সম্ভব নয় বলে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দাম্পত্যবিরোধ নিষ্পত্তি করা একটু কঠিন বলে মনে করেন ভারতীয় এ বিচারক। অনেক দম্পতিই সন্তানের কথা চিন্তা করে ডিভোর্সের পথ থেকে সরে দাঁড়ান। তবে বিচারক রঘুনাথ জানান, প্রায় ৯০০টি ডিভোর্সের কেস থেকে মাত্র ৩০টি দম্পতির ক্ষেত্রে ডিভোর্স না করানোর সফলতা পেয়েছেন তারা। সারা বিশ্বেই ডিভোর্সের সংখ্যা বাড়ছে। তবে দ্রুত বিবাহবিচ্ছেদের পথে হাঁটা উচিত নয় বলে মনে করছেন তিনি। এর জন্য অন্তত এক বছর সময় নেওয়ার প্রয়োজন বলে মনে করেন তিনি। দীর্ঘসময় পেশাগত জীবনের অভিজ্ঞতায় বিচারক এমএল রঘুনাথ মনে করেন, বিবাহবিচ্ছেদ গ্রামের তুলনায় শহরে বেশি হতে দেখা যায়। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গ্রামের নারীদের শিক্ষাগত যোগ্যতা এবং আর্থিক অবস্থার নিম্নমুখিতা একটি বড় কারণ। নারীর পরাধীনতাও অনেক সময় তাকে বাধ্য করে ডিভোর্সের পথে না হাঁটতে। তবে সামান্য নুডলসের জন্য, খাবারে লবণ না দেওয়ার জন্য, বিয়েতে ভুল রঙের কাপড় পরার জন্য, অনেক সময় স্ত্রীকে বাইরে ঘুরতে না নেয়ার জন্য বিবাহবিচ্ছেদ-সমাজের জন্য একই সঙ্গে বেদনাদায়ক এবং হতাশাজনক। এসব কারণে তিনি বিবাহবিচ্ছেদ আর বিবাহকে এককথায় সংজ্ঞায়িত করতে গিয়ে বলেন, প্রথমটি ইচ্ছে ছাড়াই সাপে কামড়ানোর মতো। আর পরেরটি ইচ্ছাকৃতভাবে সাপের কামড় খাওয়ার প্রবণতা ছাড়া আর কিছুই নয়।

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  10:15 PM