শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

রুশ তেলে সচল হচ্ছে শ্রীলঙ্কার একমাত্র জ¦ালানি শোধনাগার

#
news image

অবশেষে ৯০ হাজার টন অপরিশোধিত রুশ তেল পেতে যাচ্ছে শ্রীলঙ্কা সরকার। সাত কোটি ২৬ লাখ মার্কিন ডলার পরিশোধের মাধ্যমে জ¦ালানি তেলে আবারও ঘুরবে যানবাহনের চাকা। শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ¦ালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা গত শনিবার জানিয়েছেন, দ্বীপ দেশটির একমাত্র তেল শোধানাগার সিলন পেট্রোলিয়াম করপোরেশন পুনরায় সচল করার পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবিলায় কাজ করছে সরকার। কাঞ্চনা উইজেসেকেরা জানিয়েছেন, শ্রীলঙ্কা সে দেশের একমাত্র শোধনাগারে কাজ পুনরায় শুরু করতে রাশিয়ার তেলের একটি চালান ডেলিভারি নিয়েছে। সাত কোটি ২৬ লাখ মার্কিন ডলার পরিশোধে ব্যর্থ হওয়ায় প্রায় এক মাসের বেশি সময় কলম্বো বন্দরের দিকে অবস্থান করছিল রুশ তেলবাহী কন্টেইনারটি। চরম অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা দীর্ঘদিন ধরে জ¦ালানি, খাদ্য ও ওষুধ আমদানি করতে পারছে না। পরিস্থিতি এতটাই খারাপের দিকে গেছে যে, জ¦ালানি সংকটের কারণে গাড়ির চাকা ঘুরছে না দক্ষিণ এশিয়ার দেশটিতে। গত শনিবার দ্বীপ রাষ্ট্রটির বিদ্যুৎ ও জ¦ালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা সাংবাদিকদের বলেন, ‘তীব্র অর্থনৈতিক মন্দাসহ তেল সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার একমাত্র জ¦ালানি শোধনাগারে আবারও কাজ শুরু হবে। রাশিয়া থেকে অপরিশোধিত তেলের চালানের মাধ্যমে সচল হতে যাচ্ছে একমাত্র জ¦ালানি শোধনাগার সিলন পেট্রোলিয়াম করপোরেশন। এটি প্রায় ৬৫ দিন বন্ধ ছিল।’ মন্ত্রী আরও বলেন, ‘আমি অপরিশোধিত ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানিতে সহায়তার জন্য রাশিয়াসহ একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করেছি।’

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  10:17 PM