শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

লজ্জায় মাটিতে মাথা মিশে যাচ্ছে: মিকা সিং

#
news image

"এক সময় বড় গলায় বলতাম, পাঞ্জাবি হিসেবে আমি গর্বিত! আর এখন? লজ্জায় মাটিতে মাথা মিশে যাচ্ছে। " বলতে বলতে চোখে পানিএসে গেল সঙ্গীত তারকা মিকা সিং-এর। তরুণ গায়ক তথা গীতিকার সিধু মুসওয়ালার হত্যাকাণ্ডে ভেঙে পড়েছেন তিনি। পাঞ্জাবের বুকে একজন প্রতিভাবান তরুণ শিল্পীর জীবন এ ভাবে শেষ হয়ে যাবে? নিজে একজন পাঞ্জাবি হয়ে কিছুতেই মেনে নিতে পারছেন না মিকা। পাঞ্জাবের রাজ্য সরকারের কাছে তাঁর আহবান কঠোর শাস্তি হোক অপরাধীর। সিধুর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মিকা। স্মৃতির বিপুল ভার তাঁকে যেন আরও নিঃসঙ্গ করে দিচ্ছে প্রতি মুহূর্তে। ভয়ও করছে, এই কি তাঁর প্রিয় জন্মভূমি? ২৮ বছরের শিল্পীকে খুন করে যে পাঞ্জাব, তাকে কি চিনতেন মিকা? সোমবার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রয়াত সিধুর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন 'ইবন বতুতা'-র গায়ক। ক্ষোভ প্রকাশ করে দিয়ে লিখেছিলেন 'উজ্জ্বল ভবিষ্যত, জনপ্রিয়তা ছেড়ে চলে যেতে হলো সিধুকে। এর বিচার চাই। ওর আত্মা শান্তি পাক।' প্রয়াত গায়কের সঙ্গে তোলা একটি ভিডিয়োও শেয়ার করেছেন মিকা। যাতে দেখা যাচ্ছে মিকা এবং সিধু আরও কয়েক জনের সঙ্গে বসে আছেন। মিকা নিজে হাতে পুরস্কার তুলে দিয়ে সিধুর সঙ্গে সবার আলাপ করিয়ে দিলেন। সেটি ছিল তরুণ গায়কের জীবনেও উজ্জ্বল এক মুহূর্ত। পোস্টের নীচে মিকা আরও একবার স্মরণ করলেন সিধুর জনপ্রিয় গানগুলি। বললেন, 'তোমার গান তোমার হয়ে কথা বলবে। এগুলোর মধ্যে দিয়েই অসংখ্য মানুষের হৃদয়ে তুমি থেকে যাবে। "রোববার  সন্ধ্যায় পঞ্জাবের মানসায় সিধু গুলিবিদ্ধ হওয়ার পরই মুখ খুলেছিলেন মিকা। বলেছিলেন, গ্যাংস্টাররা ওর পিছনে পড়েছিল। তাদেরই কেউ ওঁকে খুন করেছে। মিকার সেই অনুমানই হয়তো সত্যি বলে মনে করছে তদন্তকারী দল। কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার নিজের একটি ফেসবুক পোস্টে ইতোমধ্যেই গায়ককে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে।

প্রভাতী খবর ডেস্ক

৩০ মে, ২০২২,  10:18 PM