শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

ভুল হলে শুধরে নিতে চাই : দীঘি

#
news image

রোমান্টিক ঘরানার পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘শেষ চিঠি’। গত শুক্রবার প্রকাশিত হয়েছে ওয়েব ফিল্মটির টিজার। এতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। ২০২১ সালে মুক্তি পায় নায়িকা হিসেবে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ মুক্তি পায়। সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল। তবে এবার দীঘি বলছেন, ‘শেষ চিঠি’ দেখে সমালোচনা করলে নিজেকে শুধরে নেবেন তিনি। দীঘি বলেন, ‘অনলাইন প্ল্যাটফরমে আমরা অনেক রকমই গল্প দেখি। বেশিরভাগ থ্রিল- রহস্য রোমাঞ্চ, ক্রাইম থ্রিলার এসব। কিন্তু রোমান্টিক গল্প খুবই কম। শেষ চিঠি একটি রোমান্টিক গল্পের নির্মাণ। এটা দর্শকদের ভালো লাগবে। যে জায়গাটা ভালো লাগবে না সমালোচকরা জানাক, আমি শুধরে নিবো পরের কাজে। ’ গল্প সম্পর্কে দীঘি বলেন,  ‘একটি মেয়ের সংসারের গল্প বলা যেতে পারে। চরিত্রের নাম তুলি। পরিচালক যখন গল্পটা শুনিয়েছিলেন তখন বলেছিলেন তুলি হচ্ছে একটা প্রজাপতি। যার অনেক রং এবং নানাভাবে সে উড়ে বেড়ায়। তার জীবনে যখন দুঃখ আসে তখন সে কীভাবে ডিল করে সেটা নিয়েই গল্প।’ দীঘিকে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামের আরো একটি সিনেমায় দেখা গেছে তাকে। ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’ পরিচালনা করেছেন সুমন ধর। এতে দীঘি অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে। এদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’ সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছোটবেলার ভূমিকায় দেখা যাবে তাকে।   

প্রভাতী খবর ডেস্ক

৩০ মে, ২০২২,  10:20 PM