শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

এবার শুরু হচ্ছে ‘কাউন্টডাউন’

#
news image

প্রেম-বিয়ে বিষয়ে মিডিয়ায় ভালোই আলোচনায় থাকেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সেসব ছাপিয়ে এবার শুরু হচ্ছে তার ‘কাউন্টডাউন’। না, এই কাউন্টডাউন প্রেম বা বিয়ের ঘোষণা ঘিরে নয়। জানা গেছে, আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটক। মাল্টি স্টার কাস্টিংয়ের এই ধারাবাহিকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। শাহ্ মো: নাঈমূল করিমের রচনায় এতে আরও অভিনয় করেছেন সজল, তৌসিফ মাহবুব, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদ প্রমুখ। ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে সকাল আহমেদ জানান, ১১ জন বন্ধুর গল্প দিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। নির্মাতা বলেন, ‘১১ জন বন্ধু আনন্দ নিয়ে ঢাকা থেকে মালয়েশিয়া বেড়াতে গিয়ে নানা জটিলতায় জড়িয়ে পড়ে। বন্ধুত্ব থেকে প্রেম হয় আবার একটা পর্যায়ে ঘটে খুনের মতো ঘটনাও। মানে গল্পটিতে বন্ধুত্ব, প্রেম, থ্রিলার- সবই থাকছে। পুরো কাজটি শুটিং করেছি মালয়েশিয়া। ফলে গল্পের পাশাপাশি নাটকটির মাধ্যমে মালয়েশিয়ার সৌন্দর্য-সংস্কৃতি-স্থাপনার স্বাদও পাবেন দর্শকরা।’ আজ মঙ্গলবার থেকে নাটকটি নিয়মিত প্রচার হবে আরটিভিতে।

প্রভাতী খবর ডেস্ক

৩০ মে, ২০২২,  10:21 PM