শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

‘গরিবের রাখি সাওয়ান্ত’ রূপে হাজির জয়া

#
news image

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে এরইমধ্যে দুই বাংলায় প্রশংসা কুড়িয়েছেন। তবে এবার  এই অভিনেত্রীকে পড়তে হয়েছে নেটিজেনদের সমালোচনায়। চড়া মেকআপে জয়া আহসান একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেই ছবি জয়া ফেসবুকে পোস্ট করলে কেউ তাকে রাখি সাওয়ান্তের সঙ্গে আবার কেউ রানু মণ্ডলের সঙ্গে তুলনা করেছেন। জয়া আহসান ফেসবুক ও ইনস্টাগ্রামে গত ৩০ মে ছবিগুলো পোস্ট করেন। আজকেও একই লুকের কয়েকটি ছবি আপলোড করেন এই অভিনেত্রী। জয়া একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য এই মেকআপ নিয়েছিলেন যা  নেটিজেনদের একাংশের পছন্দ হয়নি। অভিনেত্রীকে রানু মণ্ডলের সঙ্গে তুলনা করে একজন লিখেছেন: ‘যে মেকআপ আর্টিস্ট রানু মণ্ডলের মেকআপ করেছিল সেই আর্টিস্টই মনে হয় জয়া খালার মেকআপ করেছে।’ তানিয়া চৌধুরী তমা লিখেছেন ‘গরিবের রাখি সাঁওয়ান্ত ফ্রম বাংলাদেশ।’ সাধারণ লুকেই জয়াকে বেশি ভালো লাগে, সেভাবেই এই অভিনেত্রীকে থাকার পরামর্শ দিয়েছেন অনেকে। সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় অভিনয় করছেন জয়া। ইরানের জনপ্রিয় পরিচালক মোরতেজা আরশমোর নতুন সিনেমাতেও তাকে দেখা যাবে। এ ছাড়াও মুক্তির মিছিলে রয়েছে ‘বিউটি সার্কাস’। 

প্রভাতী খবর ডেস্ক

৩১ মে, ২০২২,  10:04 PM