শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে জাপান

#
news image

বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সসহ ১০৬টি দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে জাপান।

গত শুক্রবার থেকে কোভিড-১৯ সম্পর্কিত সীমান্ত বিধিনিষেধ সহজ করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। গত বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক হালনাগাদ তথ্যে জানায়, শুক্রবার থেকে ১০৬টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু পর্যটনের উদ্দেশ্যে ভ্রমণ করতে চাওয়া বিদেশিদের এখনো জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ২০২০ সালে মহামারির প্রথম দিকে জাপান বেশির ভাগ বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমানা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি দেশটিতে শুধু ছাত্র এবং ব্যবসায়ীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে।

যদিও অন্যান্য অনেক উন্নত দেশ পর্যটকদের জন্য সীমান্ত আবার খুলে দিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করা হলেও জাপান এখনো ৫৬টি দেশের জন্য তার দরজা বন্ধ রাখবে।

প্রখ/ সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল, ২০২২,  7:28 AM