শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

'রঙিলা ফানুস' এর সিক্যুয়েলে সাবিলার সঙ্গী তৌসিফ

#
news image

গত বছর কোরবানির ঈদে মুক্তি পেয়েছিলো শিহাব শাহীন পরিচালিত নাটক ‘রঙিলা ফানুস’। অপূর্ব ও সাবিলা নূর অভিনীত সেই নাটকটি দর্শক আলোচিত হয়। নতুন খবর হলো, এবারের কোরবানিতে একই নির্মাতা হাজির হচ্ছেন ‘রঙিলা ফানুস ২’ নিয়ে। এবারও প্রধান চরিত্রে অভিনয় করছেন আগের নায়িকা সাবিলা নূর। নেই অপূর্ব। তার স্থানে এসেছেন তৌসিফ মাহবুব। যথারীতি এবারের নাটকটিও রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য। শুটিং হলো সম্প্রতি। চলছে সম্পাদনার কাজ। শিহাব শাহীন জানান, নাটকটির নাম ও প্রধান অভিনেত্রী একই হলেও গল্পটি খানিক আলাদা। নির্মাতা বলেন, আগেরটির মতো এটিও সিচুয়েশনাল কমেডি নাটক। দর্শকের বিনোদনকে মাথায় রেখেই বানানো। তবে সমাজের নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষের অদ্ভুত সব স্বপ্ন আর সেটি বাস্তবায়নের প্রয়াস নিয়ে এবারের গল্পটি সাজানো হয়েছে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। 

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  11:07 PM