শিরোনামঃ
রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

#
news image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন করেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ঝর্ণা আক্তার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে ঝর্ণা আক্তারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

২০১৮ সালের স্নাতক (পাস) বিএসএস পরীক্ষায় ৪.০০-এর মধ্যে ৩.৮০ সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে ঝর্ণা আক্তারকে এ সম্মানের জন্য নির্বাচিত করা হয়। পুরস্কার হিসেবে তিনি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, একটি ক্রেস্ট এবং ২৫ হাজার টাকা সম্মানী পেয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের প্রায় ২ হাজার ৫০০টি ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে এবারের আয়োজনে ৩৭টি প্রতিষ্ঠানের ৫৭ জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হন। তাঁদের মধ্যে রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী হিসেবে ঝর্ণা আক্তারের এই অর্জন প্রতিষ্ঠানটির জন্যও গৌরবের বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঝর্ণা আক্তার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের উওর সরদারকান্দি গ্রামের মো. নুরুল ইসলাম ও নার্গিস বেগমের মেয়ে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বর্তমানে তিনি মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো: গোলাম মোস্তফা

১৯ সেপ্টেম্বর, ২০২৬,  8:07 PM