শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী

#
news image

মামলা, কারাবরণ, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্যেও দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন মো. তোফায়েল পাটোয়ারী। ৩৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী।

বর্তমানে তোফায়েল পাটোয়ারী মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৭৪ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণকারী তোফায়েল পাটোয়ারী উপজেলার লুধুয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল লতিফ পাটোয়ারী। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৯৮৯ সালে মতলব ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটির সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন বলে জানা গেছে। পরবর্তী সময়ে ১৯৯১ সালে তিনি মতলব কলেজ সংসদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে কমনরুম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে ২০০২ সালে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তোফায়েল পাটোয়ারীর দাবি, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দীর্ঘ ১৭ বছর মামলা, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় তাঁর বাড়িঘর লুটপাট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর চার ভাইও একই মামলায় আসামি হয়ে কারাভোগ করেছেন বলে জানান তোফায়েল পাটোয়ারী। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁর পরিবারকে বিভিন্ন সময় চাপ, হয়রানি ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলের আদর্শ থেকে সরে যাননি এবং স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলে দাবি করেন। তাঁর ভাষ্য, দুঃসময়ে নির্যাতন সহ্য করেও দলের সঙ্গে থাকা নেতা-কর্মীদের পাশে তিনি সবসময় ছিলেন।

২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি তাঁকে ধানের শীষ প্রতীকে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়। তোফায়েল পাটোয়ারীর দাবি, তৎকালীন সরকারের চাপ, রাজনৈতিক প্রভাব, সন্ত্রাস ও ভোট কারচুপির অভিযোগের মধ্যেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনী মাঠে ছিলেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে তিনি বিজয়ী হতে পারতেন বলেও মনে করেন তিনি।

ওই নির্বাচন প্রসঙ্গে তোফায়েল পাটোয়ারী তাঁর বাবার একটি বেদনাদায়ক স্মৃতির কথা তুলে ধরেন। তাঁর অভিযোগ, ভোট দিতে গিয়ে তাঁর বাবা বাধার মুখে পড়েন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এ ঘটনায় তাঁর বাবা গভীরভাবে কষ্ট পেয়েছিলেন এবং পরবর্তী সময়ে মারা যান বলে জানান তিনি।তোফায়েল পাটোয়ারী বলেন, “আমার বাবার সঙ্গে যা ঘটেছিল, তা কখনোই ভোলার মতো নয়। মানুষের ভোটাধিকার রক্ষা করা আমার অন্যতম অঙ্গীকার।”

তিনি বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে রাস্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক প্রতিরোধ এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করবেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে ভূমিকা রাখার কথাও জানান তিনি।

তোফায়েল পাটোয়ারীর ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। সুযোগ পেলে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নকে উন্নত, জনবান্ধব ও সেবামুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।মামলা, কারাবরণ, পারিবারিক ত্যাগ ও রাজনৈতিক প্রতিকূলতার দীর্ঘ পথ পেরিয়ে এখন জনগণের রায়ের প্রত্যাশায় রয়েছেন তোফায়েল পাটোয়ারী। তিনি আশা করছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি তাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে।

পাশাপাশি ভোটাররা তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও মানুষের প্রতি দায়বদ্ধতাকে মূল্যায়ন করবেন বলেও প্রত্যাশা তাঁর।উল্লেখ্য, তোফায়েল পাটোয়ারীর দাবি, তিনি ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে থাকা একাধিক মামলায় বর্তমানে আদালতে হাজিরা দিতে হচ্ছে। তাঁর ছোট ভাই শরীফ আহম্মেদ লিটন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো: গোলাম মোস্তফা

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  10:52 PM

news image
মো: তোফায়েল পাটোয়ারী