শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

রাশিয়ায় নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

#
news image

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মস্কো।  ইউক্রেনে যুদ্ধ শুরু করায় মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ক্যানবেরা ও ওয়েলিংটন। এর প্রতিক্রিয়া হিসেবে দুদেশের প্রধানমন্ত্রীর প্রবেশ নিষিদ্ধ করল মস্কো।  বার্তা সংস্থা এএফপি বরাত দিয়ে এই খবর দিয়েছে এনডিটিভি।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি ‘শত্রুতাপূর্ণ আচরণের’ অভিযোগ এনেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ছাড়াও দুদেশের আরও অনেক মন্ত্রী ও সংসদ সদস্যের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। এএফপি বলছে, রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধের তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের নাম রয়েছে, আর নিউজিল্যান্ডের রয়েছে ১৩০ জনের নাম। ‘বেপরোয়া আচরণের’ জন্য অস্ট্রেলিয়ার নিন্দা জানিয়েছে মস্কো। অন্য পশ্চিমা দেশগুলোকে অনুস্মরণ করায় দেশটির বিষোদগার করা হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার বিষয়ে অদূর ভবিষ্যতে নতুন ঘোষণা দেওয়া হবে। এই ঘোষণায় নিষেধাজ্ঞার তালিকা প্রসারিত করা হবে। প্রসারিত নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হতে পারে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় হুশিয়ারি উচ্চারণ করে আরো বলেছে, রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাব জাগিয়ে তুলতে যারা সাহায্য করছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে।

প্রখ/ সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২২,  2:38 AM