শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

জাঁদরেল গোয়েন্দা আফরান নিশো!

#
news image

বাংলা নির্মাণে যুক্ত হচ্ছে আরও একটি গোয়েন্দা চরিত্র- কাইজার। আর এর মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে জাঁদরেল গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। আর ‘কাইজার’ নামে এটি আনছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান হইচই। পরিচালনায় আছেন তানিম নূর। গোয়েন্দা চরিত্রটি নিয়ে আফরান নিশোর ভাষ্য, ‘কাইজার একজন জিনিয়াস ডিটেকটিভ। তার অনেকরকম সমস্যা আছে। কিন্তু জীবনের গভীরে সেও একজন মানুষ। ক্যারেক্টারটা আমাকে আকর্ষণ করেছে আর আমি কাজটাও আনন্দ নিয়ে করেছি। কাইজারের ট্রেলারও খুব তাড়াতাড়ি রিলিজ হবে। দর্শকেরা আমাকে কাইজার হিসেবে কীভাবে নেয় তা জানার অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এডিসি কাইজার চৌধুরী একজন হোমিসাইড ডিটেকটিভ। ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত কাইজার একজন ভিডিও গেম অ্যাডিক্ট। বদমেজাজি এই ডিটেকটিভ রক্ত ভয় পায় কিন্তু ডিটেকটিভ হিসেবে সে প্রথম শ্রেণির। কাইজার সিরিজে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাদের চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, দীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি, নাজিবা বাশার, শঙ্খ জামান, জিনাত সানু স্বাগতা, আহমেদ হাসান সানী, মোস্তাফিজ শাহীন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী হৃদ্ধিসহ আরও অনেকে। সিরিজটি প্রযোজনা করেছে ফিল্ম সিন্ডিকেট। আগামী ৮ জুলাই এটি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে। 

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  11:08 PM