শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বলিউডের কয়েকজন তারকার প্রথম আয়ের গল্প 

#
news image

ক্যারিয়ারের একপর্যায়ে অনেকে মোটা অঙ্কের অর্থ আয় করে থাকেন। কিন্তু জীবনের প্রথম আয়ের স্মৃতি সারাজীবন মনে রাখেন। সাধারণ মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। বলিউডের অনেক তারকাই তাদের জীবনের প্রথম আয় খুব অল্প ছিল। কিন্তু প্রথম আয়কৃত অর্থ কীভাবে খরচ করেছিলেন তারা? বলিউডের কয়েকজন তারকার প্রথম আয়ের গল্প নিয়ে এই প্রতিবেদন।
শাহরুখ খান: বলিউড বাদশা শাহরুখ খান। পঙ্কজ উধাসের কনসার্টে উপস্থাপক হিসেবে কাজ করে প্রথম আয় করেছিলেন। পারিশ্রমিক হিসেবে ৫০ রুপি পেয়েছিলেন তিনি। ওই অর্থ দিয়ে তাজমহল দেখার টিকিট কিনেছিলেন বলে জানা যায়
আমির খান: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট প্রথম আয় করেছিলেন ১ হাজার রুপি। তবে কী কাজ করে এই অর্থ আয় করেছিলেন তা জানা যায়নি। কিন্তু এই পুরো অর্থটা আমির খান তার মায়ের হাতে তুলে দিয়েছিলেন।
হৃতিক রোশান: বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশান। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের অনেক আগে ‘আশা’ শিরোনামে একটি সিনেমায় কাজ করেছিলেন। ওই সময়ে তার বয়স ছিল ৬ বছর। এজন্য ১০০ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এই অর্থ দিয়ে একটি খেলনা গাড়ি কিনেছিলেন হৃতিক।
প্রিয়াঙ্কা চোপড়া: ব্যক্তিগত জীবনে প্রিয়াঙ্কা চোপড়া এখন অনেক অর্থের মালিক। প্রতিটি সিনেমার জন্য মোটা অঙ্গের পারিশ্রমিক নেন। কিন্তু তার প্রথম আয় ছিল ৫ হাজার রুপি। প্রাপ্ত এই অর্থ প্রিয়াঙ্কা তার মায়ের হাতে তুলে দিয়েছিলেন।
দীপিকা পাড়ুকোন: দীপিকা পাড়ুকোন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তার প্রথম আয় ছিল ২ হাজার রুপি। এই পুরো অর্থ তিনি তার বাবাকে দিয়েছিলেন। তবে কীভাবে এই অর্থ আয় করেছিলেন তা জানা যায়নি।
সোনম কাপুর: সঞ্জয় লীলা বানসালীর সহকারী পরিচালক হিসেবে ‘ব্ল্যাক’ সিনেমায় কাজ করেন সোনম কাপুর। এখানে কাজ করে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ৩ হাজার রুপি। এটি ছিল তার প্রথম আয়। আর এই অর্থ যাতায়াতের জন্যই খরচ করেছিলেন সোনম।
বরুণ ধাওয়ান: বলিউডের ব্যস্ত অভিনেতা বরুণ ধাওয়ান। ইন্টার্ন করে প্রথম আয় করেছিলেন এই অভিনেতা। এখান থেকে প্রাপ্ত ২ হাজার রুপির পুরোটাই তার মাকে দিয়েছিলেন তিনি। 

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  11:09 PM