শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

জাতীয় শিক্ষা সপ্তাহে স্বর্ণপদক পেলেন রিফাত

#
news image

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঘ গ্রুপে ইংরেজিতে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক পেয়েছেন জি এম শাহরিয়ার রিফাত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঘ গ্রুপে বিতর্ক (একক) প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে রৌপ্য পদক অর্জন করে দেশ সেরা হয়েছেন। তিনি বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইংরেজি (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
গত ২১ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত শিক্ষা সপ্তাহর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথির পক্ষে প্রতিযোগিতায় দেশ সেরা বিজীয়দের হাতে স্বর্ণপদক, ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি তুলে দেন। গত ৫ ও ৬ জুন ঢাকায় অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। 
রিফাত পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম ও রেহানা পারভীনের প্রথম সন্তান। তার বাবা ওই ইউনিয়নের অফিসরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক। 
এর আগেও জি এম শাহরিয়ার রিফাত ২০১৭ এবং ১৮ সালে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন। তিনি তার উচ্চমাধ্যমিক শেষ করেন অজোপাড়াগাঁয়ের হাজী মুক্তার আলী মৃধা ডিগ্রি কলেজে। 
সমস্ত প্রতিকূলতা পেরিয়ে জাতীয় পর্যায়ে রিফাতের অর্জন বরিশাল বিভাগের নাম উজ্জ্বল করেছে। তিনি তার সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী জীবনের সাফল্যের জন্য সবার কাছে দোয়াা প্রার্থনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২২,  11:59 PM