শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

রাজধানীতে কোরবানীর পশুর  হাট বসানোর কাজ শুরু

#
news image

রাজধানীতে কোরবানীর পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। পুরোদমে চলছে খোলা মাঠে হাট বসাতে বাঁশের খুঁটি পোতার কাজ। এবার নির্ধারিত সময়ের আগেই হাটে স্থাপনার কাজ সম্পন্ন করতে চান ইজারাদাররা। নিরাপত্তায় হাটে বসানো হবে সিসি ক্যামেরাও।
ঈদ উল আজহা উপলক্ষে এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮টি হাট বসানোর সিদ্ধান্ত রয়েছে বলে জানিয়েছে উভয় সিটি করপোরেশন সূত্র। এ ছাড়া কোরবানির পশু জবাইয়ের পর বর্জ্য অপসারণে দুই সিটির অন্তত ১৮ হাজারেরও বেশি পরিচ্ছন্নকর্মী কাজ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোরবানীর পশুর বর্জ্য যেখানে সেখানে যাতে না ফেলা হয় সেজন্য ৭ লাখ ব্যাগ দেওয়া হবে সিটি করপোরেশন থেকে। 
বর্ষপঞ্জিকা অনুযায়ী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা। তবে চাঁদ দেখা সাপেক্ষে ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদ উদযাপনের দিন ঠিক করা হতে পারে। এলক্ষ্যে আগামী ৬ জুলাই থেকে বসবে এসব অস্থায়ী কোরবানীর পশুর হাট। ঈদের আগে চারদিন এবং ঈদের দিন মিলে মোট পাঁচদিন চলবে এই পশুর হাট। তবে করোনা সংক্রমণের কারণে এবারও হাটে আগত ব্যক্তিদের মাস্ক পরতে হবে। 
ঢাকা দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, কোভিড পরিস্থিতি বিবেচনায় এবারও মুখে মাস্ক পরে পশুর হাটে যেতে হবে। হাটে প্রবেশের ক্ষেত্রে আগত ব্যক্তিদের তাপমাত্রা দেখা হবে।
আর উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ক্রেতারা যাতে পশু কেনাবেচার টাকা অনলাইনে দিতে পারেন, সে ব্যবস্থার কথা তারা ভাবছেন।
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৮টি হাটের মধ্যে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে ৮টি ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় বসবে ১০টি হাট। ঈদের আগে চারদিন এবং ঈদের দিন মিলে মোট পাঁচদিন বসবে অস্থায়ী এসব পশুর হাট।
ঢাকা দক্ষিণ সিটির অস্থায়ী হাটগুলো হলো- হাজারীবাগ এলাকার ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ- সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট-সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল- সংলগ্ন উন্মুক্ত এলাকা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের ক্লাব-সংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ-সংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব-সংলগ্ন খালি জায়গা
ও কমলাপুর স্টেডিয়াম-সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, লালবাগে রহমতগঞ্জ ক্লাব-সংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড-সংলগ্ন খালি জায়গায়। এছাড়া সারুলিয়াতেও কোরবানির পশুর হাট বসবে।
আর ঢাকা উত্তর সিটিতে বসবে সাতটি অস্থায়ী পশুর হাট। আর একটি কোরবানীর হাট বসবে গাবতলী স্থায়ী পশুর হাটে। হাটগুলো হলো-বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ব্লক-ই, সেকশন-৩-এর খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা-সংলগ্ন খালি জায়গা, উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) অস্থায়ী পশুর হাট, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়ক- সংলগ্ন খালি জায়গা এবং ৪৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৩০০ ফুট সড়ক-সংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল লিমিটেড, যমুনা হাউজিং কোম্পানি ও ব্যক্তিমালিকানাধীন খালি জায়গা ও মিরপুর ৬ নম্বর সেকশনে ইস্টার্ন হাউজিংয়ে খালি জায়গা। 
রাজধানীর শাহজাহানপুরসহ কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, অস্থায়ী এসব পশুর হাট বসানোর কাজ শুরু হয়েছে। বাঁশ এনে স্তুপ করা হচ্ছে। এমনকি বাঁশ বসানোরও কাজ চলছে। হাটের মূল মঞ্চ (খাজনার স্থান), প্যান্ডেল, তোরণ বানানোসহ মাঠের মধ্যে চলছে বাশের খুঁটি বসানোর কাজ। ইজারাদারের এক সহযোগী বলেন, এবার বৃষ্টি-বাদল বেশি। তাই আগেই হাট বসানোর কাজ ধরা হয়েছে এবং শেষও দ্রুত করা হবে। সেভাবেই ইজারাদারের নির্দেশনা আছে। 
এদিকে কোরবানি পশুর বর্জ্য অপসারণে এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ৮ হাজার ২০০ কর্মী নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী
শফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া। অন্যদিকে ঢাকা উত্তরের ৫৪টি ওয়ার্ডে পশুর বর্জ্য অপসারণের কাজ করবেন নয় হাজার নয়শত কর্মী। কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র যাতে না ফেলা হয় এ জন্য দুই সিটিতে দেওয়া হবে পলিথিনের ব্যাগ। এর মধ্যে দক্ষিণ সিটি দেবে এক লাখ ২০ হাজার ব্যাগ। আর উত্তর সিটি করপোরেশন বিতরণ করবে ছয় লাখ ব্যাগ।

হরলাল রায় সাগর

২৩ জুন, ২০২২,  12:56 AM