শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

নতুন তালিকায় ডিপজলের প্রার্থিতা বাতিল

#
news image

গত মঙ্গলবার চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটার তালিকা নিয়ে হাইকোর্টে করা এক রিট পিটিশনের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। অবশেষে বাণিজ্য মন্ত্রণালয় সংগঠনটির নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করেছে। একই সঙ্গে নতুন তালিকায় অভিনেতা ডিপজলসহ কয়েকজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গ্রহণের স্থান এফডিসির জহির রায়হান মিলনায়তন। এবারের নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম আজাদ। সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের আরো দুই উপসচিব মোহাম্মদ ইলিয়াস মিয়া ও মো. আমিনুল ইসলাম। মনোনয়ন ফরম কেনা যাবে ৩ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত; দাখিলের শেষ সময় ১৮ জুলাই। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ২১ জুলাই। একইদিন বিকাল ৪টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আপিল করা যাবে ২৭ জুলাই পর্যন্ত। আপিল শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে ৩ আগস্ট। চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৪ আগস্ট। কেউ নির্বাচনে প্রার্থীতা বাতিল করতে চাইলে ১০ আগস্ট বিকেল ৪টার মধ্যে করতে হবে। এ ক্ষেত্রে তাকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে। কেউ প্রার্থীতা বাতিলের পর যদি দেখা যায় বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচন যোগ্য সদস্য সংখ্যার সমান বা তারচেয়ে কম, তাহলে ভোটগ্রহণ করা হবে না এবং এ ধরণের প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের পর নির্বাচন কর্তৃক সর্বশেষ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট। ২০ আগস্টের নির্বাচনে প্রথম কার্যনির্বাহী সদস্যের নির্বাচন করা হবে। তাদের ভোটে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচন করা হবে। এটি করা হবে ২২ আগস্ট। নির্বাচনের ফল নিয়ে আপিল করা যাবে ২৫ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ২৮ আগস্ট বিকাল ৪টায়।

প্রভাতী খবর ডেস্ক

২৪ জুন, ২০২২,  12:20 AM