শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

রুশ ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ওডেসায় কারফিউ জারি

#
news image

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ইউক্রেনের ওডেসায় কারফিউ জারি করা হয়েছে। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে কারফিউ জারি করা হয়েছে। ওডেসার সেনাবাহিনী জানায়, ‘ওডেসায় গতকাল শনিবার রাত ৯টা থেকে ১১ এপ্রিল সকাল ছয়টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হলো।’ কারফিউ জারির কারণ সম্পর্কে বলা হয়, সম্প্রতি দোনেৎস্ক অঞ্চলের একটি রেলস্টেশনে হামলা এবং ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কা থেকে এটি করা হয়েছে। ইউক্রেন বলছে, দোনেৎস্ক এলাকার ক্রামাতোর্স্ক শহরের রেলস্টশনে রুশ হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এর আগে কৃষ্ণ সাগর থেকে ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে নগর কর্তৃপক্ষ টেলিগ্রামে জানায়, হামলার কারণে ওডেসায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের উত্তারঞ্চল থেকে সেনা সরিয়ে এখন রাশিয়া দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলকে নিজেদের নতুন লক্ষ্য হিসেবে নির্ধারণ করে। এরপর থেকেই লাগাতার এসব অঞ্চলে হামলা চালাচ্ছে মস্কো।

প্রখ/ সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২২,  5:58 AM