শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

পদ্মা সেতুর প্রশ্নে কোনো বিরোধীপক্ষ নেই: রব

#
news image

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নিজস্ব টাকায় নির্মিত পদ্মা সেতু দেশের অন্যতম কীর্তি ও জনগণ এ কীর্তির গর্বিত অংশীদার। পদ্মা সেতুর অনিবার্যতা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিন্দুমাত্র বিরোধিতা বা দ্বিমত নেই, নেই কোনো বিরোধীপক্ষও।

তারপরও সরকার এ জাতীয় প্রশ্নটিকে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা খুবই দুঃখজনক।

সোমবার (২৭ জুন) জেএসডি মহানগর (উত্তর) এর প্রতিনিধি সভায় বিদেশ থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

রব বলেন, দেশের যোগাযোগের ক্ষেত্রে ‘যুগান্তকারী স্থাপনা’ পদ্মা সেতুকে কেন্দ্র করে পদ্মা সেতুর ‘কল্পিত বিরোধীপক্ষ’ আবিষ্কার একেবারেই অগ্রহণযোগ্য। পদ্মা সেতুর উদ্বোধনে ষড়যন্ত্র বা নাশকতার আশঙ্কা করে সরকারের মনগড়া ও অবিবেচনাপ্রসূত বক্তব্য বর্হিবিশ্বে জাতির মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এসব অমূলক আশঙ্কা যে অসাড় ও অর্থহীন তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।

কামাল উদ্দিন মজুমদার সাজুর সভাপতিত্বে তানিয়া রবের বাসভবনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য দেন- জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, অধ্যাপক ইউসুফ সিরাজ খান মিন্টু, মোশারেফ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. নাসিম, আব্দুল মান্নান, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, শফিকুল ইসলাম শফিক, ফারজানা দিবা প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  11:36 PM