শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ফখরুলের বক্তব্য দেশবিরোধী ষড়যন্ত্রের শামিল: কাদের

#
news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেশবিরোধী ষড়যন্ত্রের শামিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৯ জুন) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতারা দেশবিরোধী ধ্বংসাত্মক রাজনীতির কারণে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে প্রলাপ বকতে শুরু করেছে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নেতারা তাদের ব্যর্থতা ও হতাশা ঢাকতে সরকারের বিরুদ্ধে কল্পিত নির্যাতন-নিপীড়নের অভিযোগ তুলছেন।

‘দেশ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে’ বিএনপি মহাসচিবের এমন মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল একদিকে বলছেন দেশ সন্ত্রাসের অভয়ারণ্য, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বলেন বিরোধী মতের ওপর দমন-পীড়ন হচ্ছে। বিএনপি মহাসচিবের এই দ্বিচারিতা থেকে বেরিয়ে আসতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।

বিএনপি মহাসচিব রাজনৈতিক বক্তব্যের আড়ালে সন্ত্রাসীদের রক্ষা করার অপপ্রয়াস চালাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ যখন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশ্বে রোল মডেল, তখন মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য দেশবিরোধী ষড়যন্ত্রের শামিল।

বর্তমান সরকার দমন-পীড়ন নয় বরং গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের উপস্থিতিতে তার দল ও ছাত্রদলের নেতারা বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ স্লোগানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তৃতা দিচ্ছে। এমন ঔদ্ধত্যপূর্ণ ও ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ড করার পরও বিএনপি নেতাদের দমনে হিংস্র আচরণ তো দূরের কথা সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, মির্জা ফখরুল আজ সন্ত্রাসের কথা বলেন, বলেন বিরোধীদল দমনের কথা। অথচ বিরোধীদল দমন-পীড়ন ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টির মধ্য দিয়েই জিয়াউর রহমান বিএনপি নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  8:44 PM