শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

৪৮ বছরের পুরোনো সিভি প্রকাশ্যে আনলেন বিল গেটস

#
news image

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস তাঁর ৪৮ বছরের পুরোনো জীবনবৃত্তান্তটি গত শুক্রবার নিজের লিংকডইন আইডিতে পোস্ট করেন। 
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে চেনেন না এমন মানুষ বিশ্বে কার্যত খুঁজে পাওয়া মুশকিল। পাশাপাশি, পৃথিবীর শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকাতেও তাঁর নাম থাকে একদম ওপরের দিকেই। বর্তমানে বিল গেটস বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে অভিহিত হয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমান হল ১২২.৪ বিলিয়ন ডলার। 
এমতাবস্থায়, এবার নিজের ৪৮ বছরের পুরোনো একটি সিভি (curriculum vitae) প্রকাশ্যে আনলেন বিল গেটস, যা দেখে অবাক হয়েছেন সকলেই।
কোনো চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সিভি জমা করতে হয়। যেখানে সংশ্লিষ্ট আবেদনকারীর পরিচিতির পাশাপাশি, তাঁর শিক্ষাগত যোগ্যতাসহ আরও বিস্তারিত তথ্য প্রদান করা থাকে। তাই, নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। 
আর তাই চাকরি জন্য একটি নিখুঁত জীবনবৃত্তান্ত তৈরি করতে গিয়ে চাকরিপ্রত্যাশীদের অনেকেই মুশকিলে পড়ে যান। কারণ, এই জীবনবৃত্তান্তের ওপরই অনেক সময় নির্ভর করে তাঁদের স্বপ্নের পেশাগত জীবন। অনেক চাকরির ক্ষেত্রে জীবনবৃত্তান্ত কতটা ভালো, সেটাই প্রাথমিক মানদণ্ড হিসেবে দেখা হয়।
তবে, এবার বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস, সারা বিশ্বের কোটি কোটি যুবকদের তথা চাকরিপ্রার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে আজ থেকে প্রায় ৪৮ বছর আগে করা তাঁর প্রথম ঈঠ-টি প্রকাশ্যে এনেছেন। 
এনডিটিভি বলছে, দৃশ্যত বিশ্বজুড়ে লাখো চাকরিপ্রত্যাশীর আত্মবিশ্বাস বাড়াতেই জীবনবৃত্তান্তটি পোস্ট করেছেন তিনি।
নিজের অনুগামীদের জন্য ৬৬ বছর বয়সী বিল গেটস আজ থেকে প্রায় ৪৮ বছর আগেকার ঈঠ-টি লিঙ্কডইনে শেয়ার করেছেন। শুধু তাই নয়, এই প্রসঙ্গে তিনি অনুগামীদের উদ্দেশ্যে লিখেছেন, “আপনি সাম্প্রতিককালে স্নাতক হন বা কলেজ থেকে ড্রপআউট, আমি নিশ্চিত যে আপনার ঈঠ-টি আমার এই ৪৮ বছর আগের জীবনবৃত্তান্তের চেয়ে অনেক ভাল দেখাবে।”
এদিকে, ওই ঈঠ-তে দেখা গিয়েছে যে, সেই সময়ে বিল গেটস, উইলিয়াম হেনরি গেটস-৩ নামে সমধিক পরিচিত ছিলেন। হার্ভার্ড কলেজে প্রথম বর্ষে থাকাকালীন এই ঈঠ-টিতে বিল গেটসের ব্যাপারে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হয়েছে। পাশাপাশি, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সেখানে উল্লেখ করেছিলেন যে, তিনি অপারেটিং সিস্টেম স্ট্রাকচার, ডেটাবেস ম্যানেজমেন্ট, কম্পিউটার গ্রাফিক্স এবং আরও অনেক বিষয়ে কোর্স করেছেন।
এমতাবস্থায়, এই সিভি প্রকাশ্যে আসতেই তা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। ইতিমধ্যেই বহু ব্যবহারকারী বলেছেন যে, বিল গেটসের জীবনবৃত্তান্তটি অত্যন্ত নিখুঁত এবং এটি সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য তাঁরা বিল গেটসকে ধন্যবাদও জানান। 
এছাড়াও, একজন ব্যবহারকারী লিখেছেন, “এটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। চমৎকার এক পৃষ্ঠার জীবনবৃত্তান্ত। আমাদের সকলেরই আমাদের পূর্বের সিভিগুলিতে চোখ বোলানো উচিত। কখনও কখনও, আমরা ভুলে যাই যে আমরা আমাদের জীবনে কত কিছু করেছি এবং অর্জন করেছি।

প্রভাতী খবর ডেস্ক

০২ জুলাই, ২০২২,  10:47 PM