শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত

কোপেনহেগেনে শপিং মলে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত

#
news image

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি ব্যস্ততম শপিং মলে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। এ সময়ে আতংকিত ক্রেতারা তাদের জীবন বাঁচাতে দৌড়ঝাঁপ শুরু করে।
কোপেনহেগেন বিমানবন্দর ও শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘ফিল্ডস’ নামের ওই শপিং মলে স্থানীয় সময় রোববার হামলার এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত ২২ বছরের এক ড্যানিশ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বন্দুকধারীর এ ধরনের হামলার উদ্দেশ স্পষ্ট নয় বলে পুলিশ উল্লেখ করেছে।
ধারনা করা হচ্ছে বন্দুকধারী একাই কাজটি করেছে। সে পুলিশের পূর্ব পরিচিত ছিল। তবে বিশেষভাবে পরিচিত নয় বলে কোপেনহেগেনের পুলিশ প্রধান সোরেন থমাসেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। 
তিনি বলেন, সে এমন কেউ নয়, যাকে আমরা বিশেষভাবে চিনি।
হামলার ঘটনার পর পরই পুলিশ ওই তরুণকে আটক করে। 
থমাসেন বলেন, হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
হামলার পরে সামাজিক যোগাযোগের মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত ছবিতে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন এক বিবৃতিতে বলেছেন, রোববার রাতে ডেনমার্ক এক নিষ্ঠুর হামলার শিকার হয়েছে। কয়েকজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে।
তিনি বলেন, আমাদের সুন্দর ও সাধারণত খুবই নিরাপদ রাজধানী মুহুর্তেই পাল্টে গেছে। 
ড্যানিশ রাজপরিবার হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, মাত্র সপ্তাহখানেক আগে প্রতিবেশী দেশ নরওয়েতে একটি পানশালায় বন্দুকধারীর হামলায় দ’ুজন নিহত হয়। ওই ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন।
এছাড়া কোপেনহেগেনে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে গোলাগুলিতে দ’ুজন নিহত ও পাঁচজন আহত হয়েছিল।

প্রভাতী খবর ডেস্ক

০৪ জুলাই, ২০২২,  8:57 PM