শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

আবারও একসঙ্গে মিঠুন-দেব

#
news image

রাজনৈতিক মতাদর্শের কারণে দেব-মিঠুনের অবস্থান দুই মেরুতে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাদের কার্যক্রম এ অবস্থান দৃষ্টিগ্রাহ্য হয়েছে। কিন্তু রাজনৈতিক অবস্থান পেছনে ফেলে সিনেমার স্বার্থে এক হলেন এই দুই তারকা। অভিজিৎ সেনের ‘প্রজাপতি’ সিনেমায় বাবা-ছেলের চরিত্রে দেখা যাবে তাদের। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বছর দেড়েক আগে ‘প্রজাপতি’ সিনেমার ঘোষণা করেন নির্মাতা। কিন্তু মিঠুনের অসুস্থতার কারণে বেশ কয়েকমাস পিছিয়ে যায় সিনেমাটির শুটিংয়ের কাজ। সব বাধা কাটিয়ে গত মঙ্গলবার শুটিং শুরু করেন নির্মাতা। এতে অংশ নেন দেব-মিঠুন। দীর্ঘ বিরতির পর কামব্যাক প্রসঙ্গে মিঠুন বলেনÑ‘এতদিন, ততদিন বুঝি না; এখন যে কাজ ভালো লাগে সেটাই করি। দেখলেন তো ওটিটিতেও কাজ করলাম। সব ল্যান্ডমার্ক। প্রজাপতিতে অনেকদিন পর কাজ করছি; এটি একদম অন্যরকম।’ সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী দেব। এ অভিনেতা বলেন, ‘এই সিনেমার স্ক্রিপ্ট দেখেই বলেছিলাম, এটা মিঠুনদার চরিত্র; উনি প্রথমবারেই রাজি হয়ে যান। অসাধারণ একটা গল্প।’ কলকাতার সল্টলেকের আইএ ব্লকের ২০২ নম্বর বাড়ি আপাতত কয়েকদিনের ঠিকানা দেব-মিঠুনের। এই সিনেমার সুবাদে ৪৬ বছর পর একফ্রেমে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে। সিনেমাটিতে দেবের নায়িকা শ্বেতা ভট্টাচার্য। তা ছাড়াও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জির মতো শিল্পীরা। আগামী বড় দিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা।

প্রভাতী খবর ডেস্ক

০৬ জুলাই, ২০২২,  11:16 PM