শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

#
news image

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে নভেম্বরে।

রোববার (১৭ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এসএসসির এক থেকে দেড় মাস পর এইচএসসি পরীক্ষা নিতে হয়। সে কারণে নভেম্বরের গোড়ার দিকে এইচএসসি পরীক্ষা শুরু করতে চাই।  সাধারণত ফেব্রুয়ারির শুরুর দিকে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হতো। তবে এবছর করোনার কারণে প্রথম দফা এবং বন্যার কারণে দ্বিতীয় দফা এই দুই পাবলিক পরীক্ষা পিছিয়ে যায়।

১৯ জুন থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হতো ৬ জুলাই। কিন্তু দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৭ জুন এক প্রেসবিজ্ঞপ্তিতে সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোক এবং দাখিল পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

এই পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মোট পরীক্ষার্থী কমেছে দুই লাখ ২১ হাজার ৩৮৬ জন। পরীক্ষায় ছাত্র ১০ লাখ নয় হাজার ৫১১ জন এবং ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন। এবার ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি দুই হাজার ৮৪৬ জন।

এ বছর নয়টি সাধারণ বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন এবং দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন ও কারিগরিতে এক লাখ ৬৩ হাজার ৬৬২ জন অংশ নেওয়ার কথা।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২২,  8:25 PM