শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

মঙ্গলবার থেকে তাপপ্রবাহ কমতে পারে

#
news image

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পর রাজশাহী, রংপুর ও নীলফামারী জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) সকাল ৯টার বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, কুতুবদিয়া, টেকনাফ ও সিলেটে দেশের সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা পর্যন্ত) সিলেটে সর্বোচ্চ ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে।

মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আসাম হয়ে বাংলাদেশের বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে, জুলাই মাসের শেষ সপ্তাহে উত্তরাঞ্চলের জেলাগুলোর নিম্নাঞ্চলে আরেকটি বন্যা হতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) নামের স্বতন্ত্র আবহাওয়া গবেষণা গ্রুপের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  9:36 PM