শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

লোডশেডিং সরকার পতনের কারণ হতে পারে: আব্বাস

#
news image

লোডশেডিং সরকার পতনের কারণ হতে পারে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিদ্যুৎ ও লোডশেডিংয়ের জন্য সরকারের লুটপাট দায়ী। কারণ বিদ্যুৎ উৎপাদন হোক আর না হোক কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মালিকরা টাকা পাবে।

সোমবার (১৮ জুলাই) সকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১৯ ও ২১ নং ওয়ার্ডের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বর্তমান নির্বাচন কমিশনারের তলোয়ার ও রাইফেল নিয়ে বক্তব্য গ্রহণযোগ্য নয় মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল একটা নির্বোধ, তার বুদ্ধিশুদ্ধি একদম নেই।

তিনি বলেন, সামনে সময় আসছে অনুমতি নেব না আর, সরাসরি গণভবন ও সচিবালয় ঘেরাও হবে। সরকার ডলার পাচার করে তাই এখন ডলার সংকট বলে মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ বক্তব্য দেন।

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  9:58 PM