শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

রণবীর-আলিয়ার ‘কেশরিয়া’ গানে বাজিমাত

#
news image

প্রায় এক মাস আগে প্রকাশ পেয়েছিল টিজার। এরপর থেকে শুধু অপেক্ষা। অবশেষে ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ সিনেমার প্রথম গান ‘কেশরিয়া’। এই সিনেমায় প্রথমবারের মতো পর্দায় হাজির হয়েছেন বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। রিয়েল লাইফের পর এবার রিল লাইফেও দেখা গেলো তাদের রসায়ন। গানটি মুক্তির পর মাত্র ৬ ঘণ্টায় ৭০ লাখ বার দেখা হয়েছে। ‘কেশারিয়া’ গানটি সুর করেছেন প্রীতম। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। হিন্দি ভাষায় এই গান গেয়েছেন অরিজিৎ সিং। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কানাড়া এবং মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই গান। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি তিনটি অংশে মুক্তি পাবে। এর প্রথম অংশ ‘শিবা’। আয়ান মুখার্জি পরিচালিত এই সিনেমায় রণবীর-আলিয়া ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায়। এ ছাড়া অতিথি চরিত্রে থাকছেন ডিম্পল কাপাডিয়া ও শাহরুখ খান। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’।

প্রভাতী খবর ডেস্ক

১৯ জুলাই, ২০২২,  12:27 AM