শিরোনামঃ
ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, প্রধান উপদেষ্টার কাছে জমা পড়ল কমিশনের সুপারিশ এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ আচরণবিধি লঙ্ঘন ও বিচারিক কাজে বাধার অভিযোগে রুমিন ফারহানার বিষয়ে ব্যবস্থা চেয়ে চিঠি

ভাঙা হলো গোলাম মাওলা রনির অবৈধ ভবন

#
news image

গলাচিপা উপজেলার উলানিয়া বাজারের সরকারি জমিতে বানানো পটুয়াখালী-০৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম মাওলা রনির দোতলা বাড়ি ভেঙে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দি ভিটার জমি এক বছর মেয়াদি বন্দবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দোতলা ভবন নির্মাণ করে বসবাস করে আসছেন। সরকারি জমি থেকে সাবেক এ এমপির স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন এ অভিযান চালায়।

গোলাম মাওলা রনি বলেন, এটা মূলত আমার বাবার বাড়ি। ১৯৬০ সাল থেকে আমারা এখানে বসবাস করছি। এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। রিট ৭৫৪১ /২০২২। এর পরও কীভাবে তারা আমার বাড়িঘর উচ্ছেদ করছে, তা আমি জানি না। আগামীকাল আমি আদালতকে বিষয়টি জানাব।  

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার জানান, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে মঙ্গলবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। এখানে বিশেষ কোনো ব্যক্তির স্থাপনা নয়, উলানিয়া বাজারের ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে করে প্রায় ৩০ শতাংশ সরকারি জমি দখলমুক্ত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২২,  11:59 PM