শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

“আমার ক্যারিয়ারের জন্য রায়হান রাফী টার্নিং পয়েন্ট”

#
news image

এফএনএস বিনোদন: ঈদে বড় পর্দায় মুক্তি পেয়ে দাপট দেখাচ্ছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘পরাণ’। যা রীতিমত আলোড়ন তুলেছে ঢাকাই সিনে ইন্ডাস্ট্রিতে। এই ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এমন সফলতা চুটিয়ে ভোগ করলেও নির্মাতার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করলেন না মিম। সোমবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে ‘পরাণ’ এর নির্মাতা রায়হান রাফীকে নিয়ে জানিয়েছেন নিজের মুগ্ধতার কথা! মিমের দাবি, রাফী তার কাছে একজন ‘ম্যাজিশিয়ান’! রাফীকে নিয়ে মিম তার স্ট্যাটাসে আরও লিখেন, ‘রাফীর সাথে সিনেমা শুরুর আগে আমি তাকে সেভাবে চিনতাম না। তার পরিচালিত সিনেমা দেখেছিলাম তবে তার সাথে ব্যক্তিগতভাবে সেভাবে পরিচয় ছিল না। ‘আমি অনেক বিশাল একজন ডিরেক্টর’- এরকম কোনো ভাব রাফীর মাঝে নেই। শুটিং সেটে সে খুব ফান মুডেই থাকে।’ ‘দহন’ নির্মাতার প্রশংসা করে মিম বলেন, ‘আমি এখন পর্যন্ত যতজন ডিরেক্টরের সাথে কাজ করেছি, তাদের মাঝে হুমায়ূন আহমেদের পর রায়হান রাফী এমন একজন ডিরেক্টর, যে কিনা একটি সেলেব্রিটি ইমেজ ক্যারি করে। মানুষ রাফীর সাথে ছবি তুলতে চায়, রাফীর নামেই তাকে চেনে সাধারণ মানুষ। এটা বিশাল একটা ব্যাপার মনে হয় আমার কাছে। কাজের মাধ্যমে এই পরিচয় সে পেয়েছে আর আমার কাছে মনে হয় এটা তার জন্যও অনেক বড় একটা পাওয়া। হিরো হিরোইনের পাশাপাশি ডিরেক্টরের এই ধরনের ইমেজ পাওয়াটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশাব্যঞ্জক ব্যাপার।’ আর্টিস্ট এর কাছ থেকে রাফীর কাজ আদায়ের প্রক্রিয়া নিয়েও কথা বলেন মিম। জানান, ‘পরাণ সিনেমাতে আমার কিছুকিছু সিকুয়েন্স, যেমন আহ্লাদীপনা- সেগুলো সাধারণ মানুষ অনেক পছন্দ করেছে। এগুলো আসলে রাফীর এক্টিং করে দেখিয়ে দেয়া। রাফী এটা দেখিয়ে না দিলে অনন্যাকে এভাবে পর্দায় হাজির করা আমার জন্য কঠিন হত। শুধু আমার ক্ষেত্রে না, রাজ আর ইয়াশের ক্যারেক্টারকে পর্দায় কীভাবে দেখতে চাচ্ছে রাফী, সেই ব্যাপারেও তাদের সাথে বিস্তর আলোচনা হত। একজন আর্টিস্টকে খুব সুন্দরভাবে গাইড করতে পারে রাফী।’ ‘আমার মতে রাফীর সবচেয়ে বড় গুণ- সে জানে কীভাবে গল্পটা বলতে হবে। একটা সাধারণ গল্প শুধুমাত্র গল্পবলার ধরনেই অন্যরকম হয়ে যেতে পারে, এর চমৎকার একটি উদাহরণ রায়হান রাফী।’- এমন প্রশংসায় মিমের মুখে। ক্যারিয়ারের জন্য রাফীকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন জানিয়ে মিম আরও বলেন, ‘রায়হান রাফীর সাথে আমার আরও দুটো সিনেমা করা হয়েছে। ‘দামাল’ নামের সিনেমাটা অলরেডি কমপ্লিট। আর ‘ইত্তেফাক’ এর অর্ধেক কাজ শেষ হয়েছে। নিঃসন্দেহে রায়হান রাফী আমার ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট এবং অবশ্যই একজন লাকি চার্ম!’

প্রভাতী খবর ডেস্ক

২০ জুলাই, ২০২২,  12:24 AM