শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

'নতুন ইনিংস' শুরু করলেন অপু বিশ্বাস, চাইলেন দোয়া

#
news image

জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন এই যাত্রার শুরুতে সবার কাছে তাই চেয়েছেন দোয়া। অপু বিশ্বাস বলেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই।’ সম্প্রতি সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। চলচ্চিত্র নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাকে ৬৫ লাখ টাকা দেওয়া হয়েছে। গত বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।  এ সময়ের  ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই।’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অপু আরও লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য, আশা করি সব সময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাশে পাবো। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’ ২০২১-২২ অর্থবছরে মোট ১৯টি সিনেমার জন্য অনুদান দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে অপু বিশ্বাসও। ‘লাল শাড়ি’ সিনেমার জন্য অনুদান পেয়েছেন তিনি। ছবিটি নির্মাণ করবেন  বন্ধন বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করবেন তিনি। 

প্রভাতী খবর ডেস্ক

২১ জুলাই, ২০২২,  10:37 PM