শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

‘শমসেরা’ দেখে হতাশ দর্শক

#
news image

ব্যক্তিজীবনে বেশ ফুরফুরে সময় যাচ্ছে বলিউড তারকা রণবীর কাপুরের। কারণ, বাবা হতে চলেছেন তিনি। কিন্তু চলচ্চিত্র অঙ্গনে তাঁর পারফরম্যান্স হতাশ করেছে দর্শককে। বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও সঞ্জয় দত্ত অভিনীত সিনেমা ‘শমসেরা’। বাণিজ্য পূর্বাভাস, মুক্তির দিন এ সিনেমা সংগ্রহ করেছে ৯.৫০ থেকে ১১ কোটি রুপি। পোর্টালটি বলছে, একেবারেই অল্প সংগ্রহ দিয়ে শুরু হলো সিনেমাটির যাত্রা আর তা মাত্র ১০.১৫ কোটি রুপির মতো। আর এ সংগ্রহ সিনেমাটির ভবিষ্যতে প্রশ্নবোধক চিহ্ন রেখে গেল। যশরাজ ফিল্মসের সর্বশেষ সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর মতো ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে এ সিনেমার। বাণিজ্য বিশ্লেষকেরা ভেবেছিলেন, এ সিনেমা কমপক্ষে ১২ থেকে ১৩ কোটি রুপি দিয়ে শুরু করবে। কিন্তু সেই নূন্যতম আয়ও করতে পারল না। আন্তর্জাতিক বক্স অফিসের কী খবর। বলিউড হাঙ্গামার দাবি, প্রথম দিন বিশ্বব্যাপী ১২০০ স্ক্রিনে প্রদর্শন করা হয়েছিল ‘শমসেরা’। অস্ট্রেলিয়ায় প্রথম দিন ৭৩ স্ক্রিন থেকে সংগ্রহ ৩৩.৪১ লাখ রুপি। নিউজিল্যান্ডের ২৫ স্ক্রিন থেকে প্রথম দিনের সংগ্রহ ৫.৯৮ লাখ রুপি। চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক টুইট বার্তায় এ সিনেমাকে ‘এপিক ডিজাপয়েন্টমেন্ট’ আখ্যা দিয়েছেন। করণ মালহোত্রা পরিচালিত এ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বাণী কাপুর।

প্রভাতী খবর ডেস্ক

২৩ জুলাই, ২০২২,  9:58 PM