শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

টানা পতন, ডিএসইতে সূচক নামলো এক বছর আগের অবস্থানে

#
news image

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ জুলাই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। এ নিয়ে টানা আট কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন হলো।

সূচকের টানা পতনে ডিএসইএক্স এক বছর আগের অবস্থানে রয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫২ পয়েন্টে অবস্থান করছে। সূচকটি কমে এক বছর ২৫ দিন বা ২৫৫ কার্যদিবস আগের অবস্থানে নেমে গেছে। এর আগে ২০২১ সালের ২৯ জুন সূচক ৬০৪২ পয়েন্টে অবস্থান করছিল। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে যথাক্রমে ১৩২৮ ও ২১৬৮ পয়েন্টে অবস্থান করছে।
 
রোববার ডিএসইতে মোট ৪৭০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ২০৫ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে মোট ৬৭৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে মোট ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ৩১৮টির। আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হচ্ছে- অরিয়ন ইনফিউশন, মতিন স্পিনিং, কেডিএস অ্যাসোসিয়েটস, প্রাইম টেক্সটাইল, ফরচুন সু, সাফকো স্পিনিং, সোনালি পেপার, এনবিএল, শাইনপুকুর সিরামিক ও ইন্ট্রাকো।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮০৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৪টির, কমেছে ২০৭টির। এছাড়া অপরিবর্তিত রয়েছে ১৮টির কোম্পানির শেয়ারের দর।

রোববার সিএসইতে মোট ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা, আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  9:51 PM