শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

কবি নজরুলকে নিয়ে ত্রিশালে এবারের ‘ইত্যাদি’

#
news image

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত ত্রিশালের দরিরামপুরে। জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এবং তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’র শতবর্ষ উদযাপন উপলক্ষে ত্রিশালের এ স্থানকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা ফাগুন অডিও ভিশন। এবারের অনুষ্ঠানে একটি জনপ্রিয় নজরুল সংগীত গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও প্রিয়াঙ্কা গোপ। রয়েছে জাতীয় কবির তিনটি গান ও দুটি কবিতার সমন্বয়ে সৃষ্ট একটি সংগীতের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। রয়েছে নজরুলের ত্রিশাল অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণী। আরও থাকছে চাল নিয়ে অসাধু ব্যবসায়ীদের চালবাজির চালচিত্র। পিএইচডি ডিগ্রিধারী একজন উচ্চশিক্ষিত ব্যক্তির বিশাল কৃষি কর্মকাণ্ডের ওপর রয়েছে একটি প্রতিবেদন। ময়মনসিংহ জেলার ফুলপুর থানার আবদুল মালেকের ওপর একটি মানবিক প্রতিবেদন। বিদেশি পর্বে রয়েছে গ্রিসের অ্যাক্রোপোলিসের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন। প্রযোজনা সংস্থা আরও জানিয়েছে, দর্শকপর্বের বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে বাদ্যযন্ত্র সংগ্রাহক ময়মনসিংহের সন্তান রেজাউল করিম আসলামকে। এ ছাড়া নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ। বরাবরের মতো ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ২৯ জুলাই রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে।

প্রভাতী খবর ডেস্ক

২৪ জুলাই, ২০২২,  10:36 PM