শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

নগ্নতা নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

#
news image

সম্প্রতি পোশাক খুলে ফটোশুট করে হইচই ফেলে দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। এ নিয়ে ইতোমধ্যে অনেক তারকা অভিনয়শিল্পী তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার বিষয়টি নিয়ে নিজের বক্তব্য জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই অভিনেত্রী বলেছেন, ‘হলিউডের টাইটানিক সিনেমায় কেট উইন্সলেটের যৌন মিলনের দৃশ্য স্বতঃস্ফূর্ত, ঝকঝকে। তা দেখতে এতটুকু খারাপ লাগে না। কিন্তু এমন দৃশ্যায়ন টলিউডে করতে গেলে দেখা যাবে তা কুৎসিত লাগছে।’ এই অভিনেত্রীর মতে, বাঙালি নারীর যে শারীরিক গঠন, সৌন্দর্য, তার সঙ্গে নগ্নতা বিষয়টা খাপ খায় না। তাই এ দেশের কোনও ফোটোগ্রাফার তাকে নগ্ন ছবি তোলার প্রস্তাব দিলে তা ফিরিয়ে দেবেন তিনি। তবে বিদেশি কেউ এমন প্রস্তাব দিলে রাজি হবেন তিনি। এই অভিনেত্রীর ভাষায়, ‘ছবিটা কে কীভাবে তুলছে তার ওপর অনেক কিছু নির্ভর করে।’ এর আগে রণবীর সিংয়ের ছবি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশ্ন ছুড়ে দেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি বলেন, ‘ছবিটি পোস্ট করার পর ইন্টারনেটে লাইক, কমেন্টেসের ঝড় উঠেছে। এখানে যদি কোনো নারী থাকতো তবে কি পরিস্থিতি আলাদা হতো? আপনারা কি একইভাবে প্রশংসা করতেন নাকি নোংরা মেয়ে বলে মন্তব্য করতেন? আমরা সমান অধিকারের কথা বলি, নারীদের ক্ষমতায়নের কথা বলি। কিন্তু সেটা কোথায়?’

প্রভাতী খবর ডেস্ক

২৪ জুলাই, ২০২২,  10:42 PM