শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

ভিকি-ক্যাটরিনাকে মেরে ফেলার হুমকি, গ্রেফতার এক

#
news image

একের পর এক বলিউড তারকাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আসছে। এবার মেরে ফেলার হুমকি পেয়েছেন অভিনেতা ভিকি কৌশল ও তার স্ত্রী-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

বিষয়টি নিয়ে এই তারকা দম্পতি মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন। এর ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ক্যাটরিনা কাইফকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ক্রমাগত এই খুনের হুমকি দিয়ে আসছিল। পরে তারা থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে মুম্বাই পুলিশ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।  

কিছুদিন আগে ক্যাটরিনার জন্মদিন উদযাপনের জন্য মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন এই তারকা দম্পতি। সেখান থেকে ভারত ফিরেছেন ভিকি-ক্যাটরিনা। এরপরই এলো তাদের মেরে ফেলার হুমকির খবর।

এর আগে সালমান খান ও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পরে সালমান ও তার পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দেয় পুলিশ। এছাড়া হুমকি পেয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্করও। মুম্বাই পুলিশের পক্ষ থেকে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে এফআইআর দায়ের করে তদন্তও চালানো হচ্ছে। তাদের সবাইকে চিঠির মাধ্যমে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। তবে ক্যাটরিনা-ভিকিকে সামাজিক মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

২৫ জুলাই, ২০২২,  9:29 PM