শিরোনামঃ
রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

জেগে উঠেছে জাপানের সাকুরাজিমা আগ্নেয়গিরি, সর্বোচ্চ বিপৎসংকেত ঘোষণা

#
news image

টোকিও থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে কাগোশিমার কাছে অবস্থিত সাকুরাজিমা। জাপানের দক্ষিণে কুশু দ্বীপে অবস্থিত এই পাহাড় চেরি ব্লসম নামে বিখ্যাত হলেও সেখানে যেতে পারেন না সাধারণ মানুষ। আগ্নেয়গিরির জন্যই সেখানে পর্যটকদের যাওয়া নিষেধ।

রবিবার (২৫ জুলাই) রাতে সেখানেই শুরু হয়েছে অগ্নুৎপাত। সর্বোচ্চ বিপৎসংকেত ঘোষণা করেছে জাপানের প্রশাসন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রায় তিন কিলোমিটার উচ্চতা পর্যন্ত অগ্নুৎপাত হচ্ছে। বড় বড় পাথর ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী অঞ্চলে। আগ্নেয়গিরি থেকে তিন কিলোমিটার দূরত্ব প্রয়োজন সমস্ত লোকালয় খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

তবে প্রশাসন জানিয়েছে, বড় কোনো বিপদের সম্ভাবনা এখনো নেই। ভারি বৃষ্টি হতে পারে। আগ্নেয়গিরিটি জীবন্ত হওয়ায় কখনোই তার কাছে বসতি তৈরি করতে দেওয়া হয়নি। ফলে হঠাৎ অগ্নুৎপাত শুরু হলেও বড় কোনো ক্ষতি হয়নি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর আগে পাঁচ কিলোমিটার পর্যন্ত অগ্নুৎপাত হয়েছে এই আগ্নেয়গিরিতে। তার চেয়ে এবার ভয়াবহতা সামান্য কম।

প্রভাতী খবর ডেস্ক

২৫ জুলাই, ২০২২,  9:45 PM