শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ: জিএম কাদের

#
news image

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ। ভোটাধিকার হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র নিশ্চিত হয় না। তাই, অধরাই থেকে যায় সুশাসন। তিনি বলেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠিত না হলে জবাবদিহি নিশ্চিত হয় না। আর সেকারণেই প্রতিষ্ঠিত হয় না মানবাধিকার। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে— একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায়।’

সোমবার (২৫ জুলাই) দুপুরে জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতি সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা জাতীয় পার্টি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জিএম কাদের এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, যুব সংহতির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসরাম শফিক, এইচ এম শাহরিয়ার আসিফ, জসিম উদ্দীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলাল প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২২,  9:48 PM