শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

যুদ্ধের পর পণ্য নিয়ে প্রথম মোংলা বন্দরে ভিড়লো রাশিয়ান জাহাজ

#
news image

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর মোংলা বন্দরে এসেছে রাশিয়ান পণ্যবাহী জাহাজ। সোমবার (১ আগস্ট) বিকেল ৪টায় রাশিয়ান পতাকাবাহী এমভি কামিল্লা বন্দরের ৬ নম্বর জেটিতে ভেড়ে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৩২৮ দশমিক ২৩৭ মেট্টিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বিকেলে জাহাজটি মোংলা বন্দরে ভিড়েছে বলে জানান তিনি।

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, যুদ্ধ সে দেশের অভ্যন্তরীণ বিষয়। আমদের দেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশি থেকে আমদানি করা হয়। তাই নিয়ম অনুযায়ী মোংলা বন্দরে আসছে এসব পণ্য। তবে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য কিছুদিন বিরতি থাকলেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভালো। এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে করে পণ্য আসবে বলেও জানান তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য মোংলা বন্দরে আমদানি হওয়া মেশিনারিজ পণ্যের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নুরু অ্যান্ড সন্সের মালিক এইচ এম দুলাল বলেন, গত ২৮ জুন রাশিয়ার তামারুক বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি ছেড়ে আসে। জাহাজটিতে ১৩ জন নাবিক রয়েছেন। বিকেলে জাহাজটি নোঙর করার পর সন্ধ্যা থেকে পণ্য খালাস কাজ শুরু করা হবে। এরপর এ পণ্য সড়কপথে যাবে রূপপুর পারমাণবিক কেন্দ্রে।

তিনি আরও বলেন, মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ান জাহাজের আগমন এ বন্দরে সাময়িক বন্ধ ছিল। সবশেষ ২০২১ সালের ১৮ অক্টোবর রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে এ বন্দরে এসেছিল রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি ফেসকো আলিস।

প্রভাতী খবর ডেস্ক

০১ আগস্ট, ২০২২,  10:04 PM