শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ইভিএম দিয়ে ডাকাতির ভোট করতে চায় সরকার: রিজভী

#
news image

‘আগামী ২০২৩ এ  ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে দিনে-দুপুরে ডাকাতির ভোট করতে চায় সরকার। কারণ ইভিএম এ কোনো অভিযোগ করা চলে না।এই জালিয়াতির আরেকটি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে সরকার। ’ 

সোমবার (০১ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী কৃষকদল কুড়িগ্রাম শাখার উদ্যোগে কুড়িগ্রাম পৌরসভার নীলারাম স্কুল মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ শতাধিক কৃষকদের মাঝে বীজ ও ত্রাণ সামগ্রী বিতরণকালে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘গণতন্ত্র হরণ করে তারা চুরিতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ব্যাংকের টাকা চুরি, বিদ্যুতের নামে চুরি, মেগা প্রকল্পের নামে চুরি, দরিদ্র অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী সেখানেও চুরি।

তিনি আরো বলেন, গণতন্ত্র হরণ করে চুরিতন্ত্র প্রতিষ্ঠা না করলে তো শেখ হাসিনা টিকবেন না। বিদেশি গণমাধ্যম বলছে শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই। তিনি তাসের ঘর বানিয়েছেন বলে মন্তব্য করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২২,  12:19 AM