শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

#
news image

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু কালাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আবু কালাম শহরের ঝিলংজা হাজীপাড়া এলাকার বাসিন্দা। নিহতের প্রতিবেশী তারেক আরমান বলেন, কালাম জুতা ব্যবসায়ী। রাত ৯টার দিকে কাঁচাবাজার করে টমটমযোগে বাজারঘাটায় যাচ্ছিলেন ওষুধ কিনতে। ওই সময় বাস টার্মিনালের নারিকেল বাগান এলাকায় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। পরে পথচারীরা এগিয়ে এলে টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আহত কালামকে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, একজন ব্যবসায়ী নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। লাশ হাসপাতালে রয়েছে। স্বজনরা এখনও মামলা করেনি। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

প্রখ/ সাদ্দাম

জাফর আলম, কক্সবাজার

১৩ এপ্রিল, ২০২২,  4:53 AM