শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

#
news image

রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ঢাকা, ২১ আগস্ট ২০২৬: শিক্ষার্থীদের কল্যাণ, সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টা ৩০ মিনিটে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং একটি সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আল-আমিন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটি ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ রিপন পাশা।

এছাড়া উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার প্রেসিডেন্ট সনক দ্রাবিড় ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ভূইয়া। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মশিউর রহমানসহ সম্মানিত শিক্ষকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের পাশাপাশি একটি পরিবেশবান্ধব ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার দায়িত্বও আমাদের সবার। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সৃষ্টি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ইতিবাচক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, “শিক্ষার্থীদের পাশে, শিক্ষার্থীদের জন্য”— এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ, শিক্ষা, পরিবেশ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

শিক্ষা • ঐক্য • প্রগতি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল

ডেস্ক নিউজ

২১ আগস্ট, ২০২৬,  9:38 PM

news image
ফাইল ছবি