শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

রাজপথ দখল করতে এলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: কাদের

#
news image

রাজপথ দখলের নামে কেউ যদি আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

তিনি বলেছেন, রাজপথ কোনো দলের সম্পত্তি নয়, জনগণের সম্পত্তি। এ সম্পত্তি রক্ষার দায়িত্ব সরকারের।

বুধবার (৩ আগস্ট) রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপি নেতাদের রাজপথ দখলের হুমকি দেওয়া প্রসঙ্গে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির হুমকি-ধামকি বাস্তবে যতটা গর্জে, ততটা বর্ষে না। আওয়ামী লীগের লড়াকু নেতাকর্মীদের রাজপথ দখলের হুমকি দিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করেই সরকারে এসেছে। রাজপথে ত্যাগ-তিতিক্ষার অভিজ্ঞতা আমাদের আছে।

আওয়ামী লীগ নয়, বাংলাদেশ থেকে পালানোর ইতিহাস বিএনপির এমন মন্তব্য করে তিনি বলেন, তাদের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছেন। আওয়ামী লীগের পালানোর কোনো ইতিহাস নেই। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে।  যত সংকট আর ষড়যন্ত্রই হোক না কেন, আওয়ামী লীগ এদেশেই থাকবে। দেশের মাটি ও মানুষের মাঝে থাকবে।

আওয়ামী লীগ সাধারণ বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজপথ দখলের নামে তারা যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

এর আগে সেতু ভবনে সড়ক মন্ত্রীর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় পিরোজপুর জেলার কচা নদীর ওপর নবনির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া) হস্তান্তর ও এর উদ্বোধন এবং এ বছরের শেষ দিকে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের বিষয়ে আলোচনা হয়। এছাড়াও চীনের সহায়তায় অন্যান্য প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২২,  11:19 PM