শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

ধারাবাহিক নাটকে ক্রিকেটার আশরাফুল ও জাহানারা

#
news image

জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এক ঘণ্টার নাটক ও বিজ্ঞাপনের পর এবার ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। শুধু আশরাফুল একা নন, তার সঙ্গে দেখা যাবে অভিনয় করবেন জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য জাহানারা আলম। তাদের দুজনকে নিয়ে ‘গোল্ডেন সিক্স’ নামে ধারাবাহিকটি রচনা ও নির্মাণ করেছেন তারিক মুহাম্মদ হাসান।

নির্মাতা জানান, এতে জাভেদ চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আশরাফুল এবং জাহান চরিত্রে থাকছেন জাহানারা আলম। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন যাহের আলভী, শেহতাজ, চমক, মিহি আহসান, তিথি, অলিউল হক রুমী, মুকিত জাকারিয়া, শরাফ আহমেদ জীবন, সোহেল খান, মুসাফির সৈয়দ এবং সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা তারিক মুহাম্মদ হাসান জানান, শিমুলতলী গ্রামের যুবক হাসান মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একটা ধাতব বাক্স। খুলে হাসান দেখে বাক্সভর্তি সোনার বার! চমকে ওঠে হাসান। ভাবে সে গুপ্তধন পেয়ে গেছে। কিন্তু ঝামেলা হয় একটা। পুরো ঘটনাটা দেখে ফেলে গ্রামের দুষ্ট ব্যবসায়ী সদরুলের কর্মচারী রূপচাঁদ। সে পুরো ঘটনাটা জানাতে এক দৌড়ে চলে যায় সদরুলের কাছে। হাসান ভাবে, যেহেতু মাখন ও সদরুল এই গুপ্তধন পাওয়ার কথা জেনে গেছে, তার মানে পুরো গ্রামে এই ঘটনা রাষ্ট্র হতে বেশি সময় লাগবে না। তার মানে এই গুপ্তধন ধরে রাখতে কষ্ট হবে তার। সে এক মুহূর্ত ভাবে ও গুপ্তধনের বাক্সটা নিয়ে চলে যায়। চলতে থাকে গল্পের নাটকীয়তা।

জানা গেছে, আগামী ৯ আগস্ট থেকে বেসরকারি চ্যানেল আরটিভির পর্দায় দেখা যাবে ধারাবাহিক নাটকটি।

প্রভাতী খবর ডেস্ক

০৮ আগস্ট, ২০২২,  10:46 PM